বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা, ৯০ কোটি টাকা
![]() |
একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ, যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্যকর রহস্য। গোয়েন্দারা গোপন সূত্রে জানতে পারেন, ফ্ল্যাটটির ভেতরে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ সোনা ও টাকা। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম।
সোমবার (১৭ মার্চ) ভারতের গুজরাটের পালতি এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দারা ফ্ল্যাটটি থেকে উদ্ধার করেন ৯৫ কেজি সোনা এবং নগদ ৯০ কোটি টাকা। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটি বন্ধ ছিল। এটিএস ও ডিআরআই কর্মকর্তারা তল্লাশি চালিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তারা চমকে ওঠেন—মেঝেতে রাখা স্টিলের বাক্সগুলো খুলতেই বেরিয়ে আসে বিস্কুটের মতো সোনার বার, যা ৮-১০টি করে রাবার দিয়ে বাঁধা ছিল।
ফ্ল্যাটের বিভিন্ন স্থানে স্টিলের বাক্সে থরে থরে সাজানো ছিল এই সোনার বারগুলো। পাশাপাশি, একটি আলমারি খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল টাকা। টাকার বিশাল পরিমাণ দেখে তা গণনার জন্য ব্যাংক থেকে বিশেষ মেশিন নিয়ে আসতে হয়।
ভারতীয় পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) এবং ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফ্ল্যাটটির মালিক মেঘ ও তার বাবা মহেন্দ্র শাহ, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভারতীয় পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযানের সময় ৯৫ কেজির বেশি সোনার বিস্কুট, গয়না ও নগদ ৯০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, অভিযুক্তরা একটি বৃহৎ পাচার চক্রের সঙ্গে জড়িত। এ বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তদের খুঁজতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গুজরাটে অবৈধ অর্থ ও স্বর্ণের মজুদ উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতই পরিচালিত হয়। ২০২০ সালেও আহমেদাবাদের একটি গুদামঘর থেকে ১০০ কেজি স্বর্ণ এবং সুরাতের একটি ফ্ল্যাট থেকে নগদ ১০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল।
#ভারতে #বন্ধ ফ্ল্যাট #স্বর্ণ #টাকা #গুজরাট #GoldSeizure #CrimeNews #MoneyLaundering #GujaratPolice #IndianNews #BlackMoney #GoldSmuggling #ATS #DRI #BreakingNews

0 মন্তব্যসমূহ