‘রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত’
![]() |
| বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই ঐক্যবদ্ধ।
শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “যে ঐক্যের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছিল, সেই ঐক্য ধরে রেখেই প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী দলগুলোর সঙ্গে মিলে বিএনপি দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেছিল। সেই আন্দোলনের লক্ষ্য ছিল দেশ ও জনগণের কল্যাণ। মানুষ চায়, বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াক।”
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “দুঃখজনকভাবে সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অথচ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি কখনোই সম্পন্ন হওয়া কোনো বিষয় নয়।”
তিনি মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দেয়—এমন কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন।
#বিএনপি #তারেক রহমান #ফ্যাসিবাদ #স্বৈরাচার #গণতন্ত্র#রাজনীতি#বাংলাদেশ#নির্বাচন২০২৫
#ফ্যাসিবাদবিরোধী#স্বৈরাচারবিরোধী#তারেকরহমান#বিএনপি#১২দলীয়জোট#পরিবর্তন#নতুনবাংলাদেশ
#ভোটঅধিকার#রাজনৈতিকঐক্য#স্বাধীনতা#বাংলাররাজনীতি

0 মন্তব্যসমূহ