Header Ads Widget

আ.লীগ বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’ : মাহফুজ আলম

আ.লীগ বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’ : মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
                                                                       

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ দেশীয় কোনো শক্তি নয়; বরং এটি বিদেশ থেকে প্রতিস্থাপিত একটি শক্তি।

শনিবার (২২ মার্চ) রাজধানীতে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে নোফেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগের সুতা দিল্লিতে ধরা হয়, আর ঘুড়ি উড়ে বাংলাদেশে। তবে এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন তারা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করে। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি, তবে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। রাজনৈতিক লড়াই অব্যাহত না রাখলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে।”


নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও নির্বাচন যথাসময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশাবাদী। ইতোমধ্যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

                                                                   

তিনি আশা প্রকাশ করেন, যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা বন্ধ রাখে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে, তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে


#উপদেষ্টা মাহফুজ আলম #তথ্য ও সম্প্রচার উপদেষ্টা #নির্বাচন #আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি #রাজনীতি#বাংলাদেশ#নির্বাচন২০২৫#গণতন্ত্র#স্বাধীনতা#আওয়ামীলীগ#বিএনপি#দেশপ্রেম#বাংলাররাজনীতি#পরিবর্তন#নতুনবাংলাদেশ
#জনগণেরকথা#ভোটঅধিকার#রাজনৈতিকবিশ্লেষণ#বাংলাসংবাদ

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ