দুই যুগ আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না বিএনপি নেতা
![]() |
অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ দুই যুগ ধরে পলাতক বিএনপি নেতার শেষ রক্ষা হলো না। অবশেষে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, ২০০১ সালে ফেনী সদর থানায় অস্ত্র আইনের একটি মামলায় সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘ ২৪ বছর ধরে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। বুধবার বিকেলে বারইয়ারহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্যসমূহ