মেসির সামনে ব্রাজিলিয়ান ক্লাব, মুখোমুখি ভিনিসিয়ুস–নেইমার
![]() |
| মেসির সামনে ব্রাজিলিয়ান ক্লাব, মুখোমুখি ভিনিসিয়ুস–নেইমার |
ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ে সবার চোখ ছিল কোন তারকা কার মুখোমুখি হচ্ছেন, কিংবা কোন দুই পরাশক্তি একই গ্রুপে পড়তে যাচ্ছে। ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। গ্রুপ ‘এ’তে তাদের সঙ্গে অন্য তিনটি দল ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি। তবে ড্রয়ের পর বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ‘এইচ’ গ্রুপ।
এইচ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। এই গ্রুপের অন্য দুটি দল হলো পাচুকা ও সালজবুর্গ।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে গতকাল রাতে অনুষ্ঠিত হলো ক্লাব বিশ্বকাপের ড্র। যেখানে বিভিন্ন খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক ফুটবল তারকারাও। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

0 মন্তব্যসমূহ