অ্যাডিলেড টেস্ট: ১ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শেষ করল অস্ট্রেলিয়া
ভারতের চেয়ে ৯৪ রান পিছিয়ে অস্ট্রেলিয়া
দিবারাত্রির টেস্টে অ্যাডিলেডে এখনো কোনো ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। জিতেছে এর আগে খেলা সাত ম্যাচের সবকটিতেই। এবারের বোর্ডার–গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচটা অ্যাডিলেডে শুরু হয়েছে আজ। ভারতের বিপক্ষে দিবারাত্রির এই টেস্টেও শুরুটা ভালো করেছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে ১ উইকেটে ৮৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা। ৩৫ বলে ১৩ রান করে আউট হয়ে ফিরেছেন উসমান খাজা। তাঁর উইকেটটি নিয়েছেন যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনো পিছিয়ে ৯৪ রানে। ৩৮ রান নিয়ে উইকেটে আছেন নাথান ম্যাকসোয়েনি। তাঁর সঙ্গী মারনাস লাবুশেনের রান ২০। ভারতকে প্রথম ইনিংসে ধসিয়ে দিতে টেস্টে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন স্টার্ক, ৪৮ রানে নিয়েছেন ৬ উইকেট।
0 মন্তব্যসমূহ