বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তিনি, অবসর ২২ বছর বয়সেই
![]() |
| বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তিনি, অবসর ২২ বছর বয়সেই |
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার বললে চোখের ওপর কার ছবি ভেসে ওঠে, বলুন তো?
কোনো ভারতীয় ক্রিকেটারের নামই মনে পড়ার কথা আপনার। হতে পারেন বিরাট কোহলি, হতে পারেন মহেন্দ্র সিং ধোনি, আবার শচীন টেন্ডুলকারের কথাও ভাবতে পারেন অনেকে। জাতীয় দলে ভালো বেতন, আইপিএলে কোটি কোটি রুপির চুক্তি, বাণিজ্যিক জগতে বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠানের পণ্যদূত, নানা ব্যবসায় বিনিয়োগ—আয়ের খাতের তো অভাব নেই।
তবে ভারতের কিংবা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কিন্তু কোহলি-ধনীরা নন, এমন একজন, যিনি মাত্র ২২ বছর বয়সেই অবসরে চলে গেছেন
অল্প বয়সে ক্রিকেট ছেড়ে দিয়েছেন, আবার হাজার কোটি টাকার মালিক শুনলে মনে হতে পারে তিনি বোধ হয় অপেশাদার ক্রিকেটার ছিলেন, ক্রিকেট খেলতেন শখে। আর বিপুল সম্পদের মালিক হয়েছেন উত্তরাধিকার বা ব্যবসাসূত্রে।
কেউ এমন অনুমান করে থাকলে পুরোপুরি ভুল বলা যাবে না। আবার অনুমানকারী শতভাগ সঠিকও নন। কারণ, ধনী ক্রিকেটারটি ব্যবসার মাধ্যমে যেমন হাজার কোটি টাকার মালিক, আবার ক্রিকেটার হিসেবেও ছিলেন পেশাদারই। এমনকি ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের শীর্ষ প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে একটা সেঞ্চুরিও আছে তাঁর। শুধু তা-ই নয়, আইপিএলের একটি দল নিলাম থেকে তাঁকে কিনেও নিয়েছিল।
ক্রিকেটারটির নাম আর্যমান বিড়লা। নামের শেষাংশেই বুঝে ফেলার কথা তিনি ভারতের বিখ্যাত ব্যবসায়িক গোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপ পরিবারের সন্তান। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মাঙ্গালাম বিড়লা আর্যমানের বাবা।
তবে ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে আর্যমান এই ‘বিড়লা’ পরিচয়ে যে বিব্রত হতেন, সেটি নিজেই জানিয়েছিলেন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘যখন আমি খেলতে শুরু করি, মানুষ আমাকে নামের দ্বিতীয় অংশ দিয়ে চিনত। আমি শুনতাম তারা আমাকে “বিড়লার ছেলে”, “বিড়লার নাতি” বলছে। কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে ধারণা বদলাতে পেরেছি। তারা আমাকে ভিন্নভাবে চিনতে শুরু করেছে।

0 মন্তব্যসমূহ