Header Ads Widget

নান্দনিক ব্যাটিংয়েও হতাশ মিরাজ, ফিরলেন আক্ষেপ নিয়ে

নান্দনিক ব্যাটিংয়েও হতাশ মেহেদি হাসান মিরাজ। সুন্দর ব্যাটিংয়ের পরও আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন অধিনায়ক।

নান্দনিক ব্যাটিংয়েও হতাশ মেহেদি হাসান মিরাজ। সুন্দর ব্যাটিংয়ের পরও আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন অধিনায়ক।

 

বৃহস্পতিবার ওয়েষ্ট ইন্ডিজের সেন্ট কিটসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ।

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জিং ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ। তৃতীয় উইকেটে তারা ১৩৬ রানের জুটি গড়েন। 

দলীয় ১৪৫ রানে ফেরেন সৌম্য সরকার। ৭৩ বলে ৭৩ রান করে ফেরেন। সৌম্য আউট হওয়ার পর দলকে এগিয়ে নিচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। তিনি দুর্ভাগ্য বশত রান আউট হয়ে ফেরেন।

২৯.৩ ওভারে দলীয় ১৭১ রানে আউট হওয়ার আগে ৭৩ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৭ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন মিরাজ।

মিরাজ আউট হওয়ার পর শূন্য রানের ব্যবধানে ফেরেন আফিফ হোসেন। তিনি শেরেফানি রাদারফোর্ডের উড়ে আসা বলে ব্যাট চালিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে  ২৯ বলে দুই বাউন্ডারিতে করেন মাত্র ১৫ রান।

ইনিংসের শুরুতে দলীয় ৯ রানে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ